Social Icons

Sunday, February 14, 2016

নিউজিল্যান্ডে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ নগরীতে রোববার ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট সাইন্স সতর্ক করে বলেছে আরো ভূমিকম্প হতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, সর্বশেষ এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এটি নগরী থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে ও ৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওই দ্বীপ নগরীতে সাইরেনের শব্দ শোনা গেছে এবং একটি ভবন থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। খবর এএফপির।

ভূমিকম্পে সমুদ্র উপকূলবর্তী শহর সামনারের একটি কফি শপের জিনিসপত্র পড়ে ভেঙ্গে গেলে সবাই আতঙ্কিত হয়ে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ৫ম বার্ষিকীর মাত্র এক সপ্তাহ আগে ভূমিকম্পটি হল।
নিউজিল্যান্ডের ভয়াবহতম ওই প্রাকৃতিক দুর্যোগে ১৮৫ জন প্রাণ হারায়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates