Social Icons

Saturday, February 13, 2016

যৌনতা আমার বয়স কমিয়ে রেখেছে'

বয়স ধরে রাখার উপায় কী? বহু নারী-পুরুষের মনের প্রশ্ন।। কিন্তু উত্তরটা বড়ই গোলমেলে। কয়েক লক্ষ উপায়। স্বাস্থ্যকর খাবার, ক্রিম, লোশন, আয়ুর্বেদ-- কত কী! তবে মেক্সিকান গায়িকা থালিয়া ওসবের ধার ধারেন না। একটি উপায়েই বয়সকে বেঁধে রেখেছেন তিনি। ৪৪-এর গায়িকা এখনও অনায়াসেই নিজেকে ২০ বছরের বলতেই পারেন। থালিয়া সম্প্রতি তাঁর ভক্তদের জন্য প্রকাশ্যে এনেছেন সেই মোক্ষম সিক্রেট। থালিয়াকে নিয়ে সাংবাদিক থেকে শুরু করে ভক্ত-- সকলের একটাই প্রশ্ন, আপনি ৪৪ বছর বয়সেও কী করে এমন যুবতী! এত সুন্দরী! একটি টিভি সাক্ষাত্‍‌কারে সেই গোপন উপায় বললেন থালিয়া। মেক্সিকান গায়িকার উত্তরটি ছিল, অর্গ্যাজম। থালিয়ার অকপট স্বীকারোক্তি, 'প্রতি রাতে একাধিকবার অর্গ্যাজমের জন্যই এই বয়সেও নিজের যৌবন ও সৌন্দর্য ধরে রাখতে পেরেছি।'।এর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন সেক্সলজিস্ট ন্যান্সি অ্যালভারেজকে। থালিয়ার কথায়, 'আমি একটি রেডিয়ো অনুষ্ঠানে কাজ করছিলাম, তখনই ন্যান্সি আমাকে এই পরামর্শটি দেয়। সঙ্গে কিছু মূল্যবান টিপস-ও। ' আপনি সেগুলি মেনেছিলেন? ৪৪ বছরের গায়িকার উত্তর, 'নিশ্চয়ই। অর্গ্যাজমের পরামর্শটি মানার জন্যই তো আমি এখনও এত যুবতী ও সুন্দরী।' নিজের সেক্স লাইফ নিয়ে বরাবরই খুব খোলামেলা থালিয়া। এর আগেও জীবনের গোপন কথা সর্বসমক্ষে বলেছেন অকপটে। টিভি সাক্ষাত্‍‌কারে থালিয়া বললেন, 'আমার হবি সেক্স। সৌভাগ্যবশত, আমার স্বামীরও একই হবি।' ২০০০ সালে থালিয়ার বিয়ে হয়। বর্তমানে তিনি ২ সন্তানের মা। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates