Social Icons

Monday, February 15, 2016

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ

চলমান দক্ষিণ এশিয়ান গেমসের আসরে বাংলাদেশ ফুটবল দল ব্রোঞ্জ জিতেছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২-২ গোলে সমতা থাকায় মালদ্বীপকে টাইব্রেকারে (৫-৪) হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
 
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে পেনাল্টির সুযোগ নিয়ে গোল করেন নাবিব নেওয়াজ জীবন। তবে, ৩৮ মিনিটের মাথায় মালদ্বীপের আলি ফাসির গোল করে দলকে সমতায় ফেরান।
 
প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরবিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে প্রথমবার লিড নেয় মালদ্বীপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটিও করেন আলি ফাসির। তবে, এর তিন মিনিট পরেই ম্যাচে ফেরে গঞ্জালো সানচেজের শিষ্যরা। বাংলাদেশকে সমতায় ফেরান সোহেল রানা। নির্ধারিত সময়ে ২-২ গোলে খেলা শেষ হয়।
 
এরপর টাইব্রেকারে প্রতিপক্ষ মালদ্বীপকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ। আর এর মধ্যদিয়েই ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গতবারের চ্যাম্পিয়নদের।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates