Social Icons

Monday, February 15, 2016

ইউনিয়ন করার অধিকার পাচ্ছেন ইপিজেড শ্রমিকরা

রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিক সংগঠন করার বিধান সংবলিত আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বাংলাদেশ ইপিজেড শ্রমিক আইন-২০১৬ শীর্ষক প্রস্তাবিত এই আইনে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে শ্রমিক সংগঠন করা এবং শ্রমিকদের জন্য স্থায়ী ওয়েজবোর্ড গঠনের বিধান রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ২০০৬ সালের বিদ্যমান শ্রমিক আইনের আলোকে প্রস্তাবিত আইনটি প্রণীত হয়েছে। এতে সেন্ট্রাল বার্গেনিং এজেন্ট (সিবিএ) ও ট্রেড ইউনিয়ন গঠন সংবলিত বিধান রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত আইনে কর্মরত অবস্থায় কোনও শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যরা ২ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। এছাড়া দায়িত্ব পালনে সম্পূর্ণ অক্ষম হলে একজন শ্রমিক ২ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ পাবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates