Social Icons

Monday, February 15, 2016

মাহমুদুরের মুক্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা বিএনপির

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারামুক্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সরকারের দেয়া মামলা-কারা নির্যাতন, নিপীড়ন বন্ধ করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।'

তিনি বলেন, ‘সকল মামলায় জামিন হওয়ার পরও সরকার একটি মানহানির মামলায় পিডব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার না করার অজুহাত দেখিয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে আটকিয়ে রেখেছে। দু’সপ্তাহ ধরে আটকিয়ে রাখার পরে গতকাল পিডব্লিউ প্রত্যাহার করা হয়েছে, আজ যখন মাহমুদুর রহমানের মুক্তি পাওয়ার কথা ঠিক সেই মুহূর্তে মাহমুদুর রহমানকে আর একটি মামলায় অভিযুক্ত দেখিয়ে আটকিয়ে রাখা হলো।'

প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা একটি মামলায় তাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশের পর রোববার মাহমুদুর রহমানের আইনজীবী জানিয়েছিলেন, তার বিরুদ্ধে অন্য মামলাগুলোতেও জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates