Social Icons

Monday, February 15, 2016

২ মামলায় মির্জা আব্বাসের জামিন

নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই জামিন দেন।

তবে হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

জামিনের পর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাজধানীর পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় মির্জা আব্বাসকে হাইকোর্ট জামিন দিয়েছেন। এই জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করা হবে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন মোড়ে একটি বাসে এবং গত বছরের ৪ নভেম্বর মতিঝিল থানার এজিবি কলোনি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনার পর মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় দুটি মামলা করা হয়।

ইতিমধ্যে এই দুটি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, মির্জা আব্বাস গত ৬ জানুয়ারি থেকে কয়েকটি মামলায় কারাগারে আছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates